ভালবাসা
তোমায় আমি খুব ভালবাসি
কতটা ভালবাসি বুঝাতে পারব না।
হৃদয়ের চিন্ চিন্ ব্যথার টানে,
ছুটে যায় তোমার পানে।
তুমি বুঝবে না, জানবে না তুমি,
কেন এমন হলো?
বলতেও পারবে না কোনদিন,
আমি ভাবতে পানি না,
করতে পারি না কোন কিছু
শুধু তুমি হীন।
সাগরের উত্তাল ঢেউ যেমনি
সৈকতে এসে ঠেকে,
তুমি এসে নোঙ্গর ফেললে তেমনি,
আমার হৃদয় বন্দরে।
প্রভাতে পাখির কোলাহল আর রবির উঁকি,
যেমনি দিনকে বরণ করে,
সাঁঝের প্রদীপ আর রাতের তারা হয়ে
তেমনি জ্বলো তুমি আমারই অন্তরে।
0 মন্তব্যসমূহ