ইচ্ছে তোমার
তুমি কেন উদাসীন হয়ে আমারই সামনে বসো?
ইচ্ছে হয় গো যদি
তোমার, আমার গৃহে এসো।
নয়নে নয়ন রেখে তুমি কতই খেলিবে খেলা।
এভাবে
দু’জনেরই ফুরিয়ে যাবে, জীবনের বেলা।
শত বেদনার মাঝে পাশে রবো
তোমার
সবে মিলে যতই আঘাত হৃদয়ে দেয় আমার।
সবার সামনে দাঁড়াব
আমি তোমায় পাবার তরে।
ধৈর্য্য ধর, তোমায় নিয়ে ফিরব আমি ঘরে।
সারা
দেহ মন জুড়ে, আছ তুমি আমারই কাছে,
ভয় নেই, ছায়ার মত লেগে আছি তোমারই
পাছে।
কদম তলায় কদম কুড়াতে এসো বিকাল বেলায়।
তোমায় নিয়ে যাব
আমি সৈকতেরই মেলায়।
বাছায় করে কিনব মোরা ঝিনুক মুক্তার মালা
এদিক
ওদিক ঘুরে ফিরে কাটাব সারা বেলা।
হাতে হাত রেখে নয়নে নয়ন, বসবো
সামনা সামনি।
হৃদয়ের আকুলতা বলব দু’জনে, হবে না জানাজানি।
0 মন্তব্যসমূহ