Ad Code

Responsive Advertisement

তুমি বিহীন

   


তুমি বিহীন

তুমি সদা জাগ্রত আমারই হৃদয়ে
দাও না একটু পরশ বুলিয়ে।
বড় অভিমানী তুমি বুঝাই কিভাবে?
ভাবের আদান প্রদান করতে যে হবে।
পড়ন্ত বিকালে প্রতিদিন হয় দেখা।
তুমি চলে গেলে নিঃস্ব লাগে খুবই
হয়ে যাই আমি একা।
কত কিছু আসে মনে বলতে তোমায়
হয় যখন দু’জনরই দেখা,
বারণ যে তোমার বলতে কোন কথা।
ওগো সুনয়নী, মানায় না তোমায়
প্রতিকূলতায় কোন রাগ বা অভিমান।
হৃদয়ে যদি তোমার থাকে আমার জন্য টান।
ওগো সুদর্শনী, তোমার হাতে মানায় কঙ্খন,
মাথায় মানায় তাজ, গলায় হীরের নহর।
তাইতো আমি তোমার জন্য গুনছি এখন প্রহর। 
একটু একটু করে জমানো ভালবাসা
তাচ্ছিলের সাথে দিলে ফেলে তুমি
জান তা কতটুকুন দামি?
বিধাতার সৃষ্টির সৌন্দর্য্য আছে তোমার কাছে
তোমার জন্য আমার ভালবাসা হৃদয় জুড়ে আছে।
কল্পনায় তুমি, হৃদয়ে তুমি, সাধানায় আছ তুমি।
পাশে থাকা সত্ত্বেও দিন এগোয় তুমি বিহীন।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ