Ad Code

Responsive Advertisement

বিষম অসম্ভবে তোমাকে চাই

 


 

বিষম অসম্ভবে তোমাকে চাই
সাগরের মত গভীরতা আর ধরণীর মত প্রশস্থতা
আমার ভালোবাসায়,
তাই, বিষম অসম্ভবে তোমাকে চাই।
পাহাড় যেমন আকাশ পানে নিস্তব্দতা নিয়ে চেয়ে থাকে,
তেমনি তোমারই সকাশে আমার চাহনি নিভৃতে কাঁদে।
হেয়ালী নয়, সত্যিকারের ভালোবাসায়,
তাই, বিষম অসম্ভবে তোমাকে চাই।
চরণে তোমার ফুল যাচিয়ে, পূঁজায় দেবীকে বেদীত করিয়ে,
তোমারই সকাশে যাচব মিনতি, জয় করব ভালোবাসায়,
তাই, বিষম অসম্ভবে তোমাকে চাই।
বিশ্বাস করো, কি যে ভালোবাসি, কতো ভালোবাসি,
তাই তো তোমায় নয়ন মাঝে বেঁধে রাখি,
আমারো কামনায়, আমারো ভালোবাসায়,
বেঁধেছি তোমায় মায়ার বাঁধনে মনের মণি কোটায়,
তাই, বিষম অসম্ভবে তোমাকে চাই।
পাশে থাকবো এ জীবনে, 
তোমারই হাতে থাকবে এ হাত এপার ওপারে,
ছেড়ে যেও না, বাহু বন্ধনে আবিষ্ট রেখো,
জড়িয়ে রেখো বক্ষে আমায়, তোমারও ভালোবাসায়,
তাই, বিষম অসম্ভবে তোমাকে চাই, আমি তোমাকে চাই।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ