স্বপনের সাধনা
প্রভাতে পাখির কোলাহল আর রবির উকি
হৃদয়ে আমার আজকে শুধু,
তোমারই ছবি দেখি।
এতদিন পর জাগিয়া উঠিলাম
তোমারই প্রাণে আমি,
প্রাণের বাসনা কি করে যে রুখি
বলো ওগো তুমি।
প্রভাতে পাখির গান, হৃদয়ে তোমার টান।
মাঝে মাঝে মনে হয়,
হয়ে যাও তুমি পাষাণ।
ঢালিব করুণার ধারা, ভাঙ্গিব পাষাণের কারা।
পাশে যদি তুমি থাক,
এই বিশ্বকে দিব আমি নাড়া।
কত কথা, কত গান,
তোমারই জন্য আছে কত ভালোবাসা।
হেসে খেলে বলে যাব,
আমার মনের সকল আশা।
করে যাব প্রাণের সাধন,
মানব না কোন বাঁধন,
করিতেছ কেন তুমি ভয়?
জানিয়ে দাও তুমি আমার
শুধু আমার, আর কারো নও।
0 মন্তব্যসমূহ