Ad Code

Responsive Advertisement

ভয়

ভয়

প্রিয়তমা,
যখন তোমায় লিখতে বসি,
আমারই লিখা।
ঘুমের ঘোরে বিভোর তুমি
স্বপ্ন যে হয় আঁকা।
সাঁঝ সকালে যখন তুমি,
বকুল তলায় যাও।
ফুল কুড়াও, না অন্য কিছু,
আমায় বলে দাও।
সাগর থেকে এনে দেব
মণি, মুক্তা আর জহর।
জলকন্যা হয়ে তুমি,
গুণবে আমরা প্রহর।
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে তুমি
আকাশ পানে দেখো।
কল্পনাতে তুমিই জান,
কার ছবিটি আঁকো।
চাঁদনিরাতে মিলন তোমার
চাঁদের সাথে হয়।
অমাবস্যার রাতকে তোমার
কিসের এত ভয়।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ