তুমি এসো
তুমি এসো, এসো আরো কাছেে
আমারই ছায়ার পাছে।
তুমি এসো, এসো আরো নিকটেে
আমারই হৃদয় তটে।
তুমি এসো, এসো আরো সামনেে
আমারই শয়নে স্বপনে।
তুমি এসো, এসো পাহাড়ে
নিস্তব্দতায় আলিঙ্গন করিব তোমারে।
তুমি এসো, এসো সৈকতে
দেখা হবে তোমাতে আমাতে।
তুমি এসো, এসো পূর্ণিমাতে
কথা হবে, সেই চাঁদনী রাতে।
তুমি এসো, এসো অমাবস্যাতে
নিরব অলিঙ্গন হবে দু’জনাতে।
0 মন্তব্যসমূহ