স্বপন চারিণী
একদা রাতে স্বপন দেখি শয়ন পাশে,
শুয়ে আছে আমার স্বপন চারিণী।
চমকিয়া উঠি, অবাক হয়ে ভাবি,
তোমারই, মায়াময় মূখখানি।
রাত নিশিতে ঘুম ঘোর চোখে,
বাতায়ন পাশে বসি।
সুনীল আকাশে নয়ন মেলে,
দেখি চাঁদের হাসি।
চাঁদের পানে চেয়ে চেয়ে আমি,
ভাবি তোমারই কথা।
তুমি বিহীন এই নিশিতে
বুকে লাগে বড় ব্যাথা।
ভাবিতে ভাবিতে বিছানায় গিয়ে,
এপাশ ওপাশ করি,
চোখ মুঝিলে পাশে দেখি,
শুইয়ে আছে সেই স্বপন চারিণী।
এভাবে স্বপনে-স্বপনে কেটে যায়,
হয়ে যায় নিশি ভোর,
তবুও তুমি রেখেছো আজিকে,
আমায় অনেক দূর।
মায়াময় ভোরে তোমার হাত ধরে,
বেড়াতে আমার, খুবই ইচ্ছে করে।
নিরব স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে,
নিঠুর এই ধরণী।
কিন্তু যে হায়, সে পাশে নাই,
আমারও স্বপন চারিণী।
0 মন্তব্যসমূহ