সান্তনা
তোমার প্রতীক্ষার প্রহর গুনি,
জানি, তুমি বড়ই অভিমানী।
চুম্বকের আকর্ষণ শক্ষি বেপরীত মেরুতে
ভালবাসা সদা জাগ্রত তোমার আঘাতে।
বিস্তীর্ণ বালু চরে,
তোমার পথ চলা দেখতে দেখতে
কখন যে ফুরাই পথ জানা নেই।
আবার কখন পাব দেখা
আছি তারই প্রতীক্ষায়।
অভিমান তোমায় মানায়,
হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে,
হারিয়ে তোমায়।
কাজল কালো চোখ দু’টি আর অবয়ব
জেগে আছে হৃদয়ের মণি কোটায়।
আছো তুমি দৃষ্টিরও সীমানায়,
সারাদিন কাটে তোমার অপেক্ষায়।
হৃদয়ে রক্ত ক্ষরণ কেউতো দেখে না
অনুভুতি নিয়ে বেঁচে আছি, এই সান্তনা।
0 মন্তব্যসমূহ