রিক্সা
আমি খেটে খাওয়া মানুষের একজন।
অপেক্ষা করি রাস্তার মোড়ে মোড়ে,
পাই যদি কারো কোনো সন্ধান।
দরে দামে হলে দু’হাতে ধরে মারি টান।
কিন্তু কি নিষ্ঠুর পরিহাস,
দাঁড়িয়ে ফেলতে পারিনা নিশ্বাস।
পিছনে পরে বুটের লাথি,
টাইয়ারে হুকের গুতা।
তাহলে বলুন ভাই
আমার জায়গা হবে কোথা?
সিটি কর্পোরেশনের প্রদও
লাইসেন্স আছে আমার!
আমার কি নেই অধিকার,
রাস্তার কোন মোড়ে দাঁড়াবার?
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
যা করি আয়, তা দিয়ে চলে
দু’টি সংসার।
একটা রিক্সার মালিকের,
অবশিষ্ট রিক্সাওয়ালার।
তাহলে কেন আমার উপর,
চলে এত অত্যাচার?
0 মন্তব্যসমূহ