পাপনি
পাপনি, বাজাও গীতাঞ্জলী,
তোমার গলায় ভাল মানায়,
হারমোনিয়াম আর তবলায়।
পাপনি, আমি জানি,
তুমি কোনদিন ভুল করনি।
যদি মনে কর হেরে গেছ তুমি
ভয় করো না-
তোমার পাছে আছি আমি।
ঝরা পাতার আওয়াজে আমার
কোনদিন ঘুম ভাঙ্গার নয়।
ঘুম যদি ভাঙ্গে, তাহলে তা
হবে তোমার আত্নচিৎকারের ভয়।
যদি পছন্দ থাকে কোন ছেলে,
দিও তা বলে আমাকে।
সব দিক দিয়ে মিলিয়ে,
তোমায় দেব সাজিয়ে,
হাতে মেহেদী, গলায় মঙ্গলসূত্র,
সিঁথিতে থাকবে সিঁদুর,
যদিও তা হবে বেদনা বিদুঁর।
ফুলেল সাজে সাজিয়ে
বিদায় দেব তোমায়
আঙ্গিনায় দাঁড়িয়ে।
0 মন্তব্যসমূহ