স্বাধীন
মা-
তোমায় আমি আবেগ দিয়ে ভালোবাসি
হচ্ছে টা কি তাতে?
৭১-এ দেশকে করেছি স্বাধীন
এখনো মনে হয় আমরা পরাধীন।
মা-
সন্তানদের বুকে আঁকড়ে রাখলে
কিন্তু কি দিচ্ছে তোমার সন্তানরা তোমাকে?
অপমান, অবহেলা, তাচ্ছিল্যতায় ভরা,
৭১-এ তুমি হয়েছিলে মা, কত সন্তান হারা?
মা-
হায়েনাদের হাত থেকে
মুক্ত হলো কি দেশ?
মনে হয় এখনো হায়েনারা
তোমায় করছে নিঃশেষ।
ডাস্টবিন থেকে এখনো আহার
খুঁজে খায় টোকাই,
বেকার সন্তানরা ঘুরছে পথে পথে
কাজের অপেক্ষায়।
মা-
মধ্যবিত্ত গরীব হচ্ছে,
গরীব হচ্ছে ভিখারী,
ধনীরা আরো ধনী হচ্ছে,
দূর্নীতিবাজ মাথা ছাড়া দিচ্ছে।
হায়েনারা তার সুযোগ নিচ্ছে,
অনেক মুক্তিযোদ্ধা ভিক্ষা করছে।
0 মন্তব্যসমূহ