Ad Code

Responsive Advertisement

চাঁদ


চাঁদ
চাঁদ তুমি সূর্য থেকে নাও তোমার কিরণ।
মুগ্ধ হয়ে তবু সবাই তোমায় দেখে ভীষণ।
পূর্ণিমায় তোমার হাসি ঝিলিমিলি খেলে।
অমাবস্যার কালো রাতে হারিয়ে কেন গেলে?
ঘুম পাড়াতে গিয়ে সবাই তোমায় নিয়ে গায়
সূর্যি মামার ভীষণ তেজে, সবাই ভয় পায়।
নিত্য রাতে তোমার সাথে তারার মেলা হয়।
অমাবস্যার রাতকে তোমার, কেন এত ভয়?
তোমার সাথে কি যে মিল জোয়ার আর ভাটায়।
পূর্ণিমাতে তোমায় দেখি আমার সাথে সাথে।
ঝিঁ-ঝিঁ পোকা ঝিঁ-ঝিঁ সুরে বরণ করে তোমায়।
পাখির কুজন শুনে শুনে তোমার হয় বিদায়।
বিধাতার কঠোর নিয়ম বুঝা বড় দায়।
সূর্য তারই আপন মনে ঘুরে তারই পথে।


Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ