Ad Code

Responsive Advertisement

প্রতীক্ষার প্রহর




প্রতীক্ষার প্রহর

আমি সৈকতে দাঁড়িয়ে তোমার প্রতীক্ষার প্রহর গুনছি।
আকাশের মিটি মিটি তারার পানে চোখ মেলে তাকিয়ে,
কল্পনার অথৈ সাগরে ভেসে তোমার ছবিটি আঁকছি।
তোমার কাজল কালো হরিণী চোখ
ঢেউ খেলানো চুলের আচ্ছাদন,
তুমি হলে আজ আমার মনেরই বাঁধন।
বাধা বিপত্তি কতই আসবে জানি,
পাশে যদি তুমি থাক, থাকবে না কোন গ্লানি।
কি করে বুঝাব তোমায় ভালবাসি কত?
তুমি বুঝেও কেন বুঝনা, প্রশ্ন কর শত?
আমারই নয়ন জুড়ে তোমার অবয়ব খানি,
বারে বারে দেয় দোলা, তুমি বুঝ, তা আমি জানি।
বিশ্বাস করাব কি করে তোমায়,
আমারই মন বার বার খুঁজে,
এ জগতে তোমায় হারাতে নাহি চাই,
নাও না তুমি সবকিছু বুঝে।
যদি হই আমি পাগল হব তোমারই জন্য
তবুও পাই তোমায় হবগো ধন্য।
যদি করে থাকি কোন পূণ্য আমি,
উজার করে দিলাম তোমায়।
ফিরাইও না তুমি, গ্রহণ করে নাও তোমারই ভালবাসায়।
তুমি সুন্দর, কত সুন্দর তোমার আচরণ,
ধরণীর বুকে তোমার অবিরাম বিচরণ।
আমার প্রতীক্ষা তখনই হবে শেষ,
তোমায় করব যখন বরণ।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ