আঁখি
তোমার আঁখি দু’টু বিকালের ডুবু ডুবু সূর্যের মায়া।
ছাহিলে তোমার পানে হৃদয়ে পড়ে ছায়া।
কে জানিত আগে
তুমি লুকিয়ে ছিলে ঐ বেষ্টুনিতে।
আমারই নয়ন দিয়ে
আমারই প্রিয়া, আমি পাইনি দেখিতে।
নিরবে রহিয়া তুমি কেবলই শিখিয়েছ মান,
শয়নে স্বপনে ভাবিয়া,
তোমারই পানে চাহিয়া আমি,
গেয়ে যায় সে গান।
অন্তরে হারিয়ে সেই সুর
নতুন করে বাঁধি সেই তান।
একলা বসিয়া ভাবি সারারাত
আকাশের পানে চাহিয়া চাহিয়া
মিটে না-তো সাধ।
তারাগুলো সব মিটি মিটি করে,
.মনে হয় তোমার, আঁখি দু’টি তোমার,
আমারই নয়নে পড়ে।
0 মন্তব্যসমূহ