Ad Code

Responsive Advertisement

আলো আঁধার

  

 আলো আঁধার


আলো আর আঁধারের খেলা, 
ধরণীতে চলে মেলা।
দিবার পশ্চাতে আছে আঁধার
আর আঁধারেতে আলো,
নিয়তির এই খেলা,
ধরণীতে লাগে ভালো।
সন্ধ্যায় আঁধার আকাশে,
বিজন তারা ভাসে।
আলোকময় রহস্য দেখে,
কেউ কাঁদে কেউ হাসে।
মন প্রাণ সব দিয়ে
খুঁজি আলো ও আধার,
পথ পানে চেয়ে আছি,
দেখা হয় যদি তোমার।
ধন মান কিছুই নয়
পাই যদি তোমার মন,
পেয়ে যদি হারাই আমি,
বৃথা এই ক্রন্দন। 


 

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ