Ad Code

Responsive Advertisement

অপেক্ষা

  

 

অপেক্ষা 

সকাল বিকাল কাটায় আমি তোমার অপেক্ষায়
দ্বারে গিয়ে বসে থাকি দেখা নাহি পাই।
সন্ধ্যা বেলা পশ্চিমাতে রবির হয় বিদায়,
সারা রাত থাকি আমি তোমার অপেক্ষায়।
অমাবস্যার রাতে আমার ঝিঁ ঝিঁ’র সাথে বাস
আসবে না-তো বলে ঝিঁ ঝিঁ করছে পরিহাস।
পূর্ণিমাতে চাঁদের কিরণ পড়ে শহর-গায়,
নিরব মনে থাকি আমি তোমার অপেক্ষায়।
চাঁদের সাথে নিত্য রাতে তারার মেলা হয়।
পড়ে থাকে তোমার কাছে আমার-ই হৃদয়।
সৈকতে বসে বসে ভাবি আমি তোমায়,
একলা ঘরে থাকি আমি তোমার অপেক্ষায়।
আকাশেতে মেঘ হয়ে বৃষ্টি যখন আসে
আমার জানতে ইচ্ছে করে আসবে কবে পাশে?
শয়নে গিয়ে সারা রাত ভাবি নিরালায়
এভাবে থাকবো আমি তোমার অপেক্ষায়।
আপন মনে আঁকি আমি তোমার মুখখানি,
নিঃস্ব লাগে আমার বেশি, পাছে কানাকানি।
কখন আমি পড়াব মালা, তোমারও গলায়,
সারা জীবন থাকব আমি তোমার অপেক্ষায়।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ