Ad Code

Responsive Advertisement

মাদক

                                             মাদক

আমি মানুষ দেবতা নয়, জীবন সংকীর্ণ তাই,
 ভালোবাসার বিস্তৃতি আমার জানা নাই।
আমার লিখনী তোমাকে নিয়ে, উদ্দেশ্য শুধু একটাই,
তোমায় বন্দি রাখব, আমার ভালোবাসায়।
তুমি কথা দিলে তোমার জন্য নষ্ট না হতে।
জানো, আমি কিন্তু নষ্ট হয়ে গেছি আরো অনেক আগে।
বিশ্বাস করি তোমার চাহনিতে ভালবাসার কমতি নাই,
পারবে কি ওগো, এই টুকুন ভালোবাসা দিতে আমায়?
তুমি জান? আমি মাদক এ আসক্ত,
ব্যর্থ জীবনের করুন পরিণতি বয়ে চলা বড়ই শক্ত।
শুধু তুমি নয়! যারাই জানবে,
পৃথিবীতে সবাই আমায় করবে ঘৃণা।
এটাই স্বাভাবিক!
আমার জন্য থাকবে অবহেলা রবে বঞ্চনা।
প্রিয়ার উচ্ছ্বস আর উচ্ছলতায় ফিরে পাব অতীত জীবন।
ধরণীর বুক থেকে আমায় পারবে না, কেড়ে নিতে মরণ।
তোমার হৃদয়ে প্রেমের স্পন্দন জাগিয়ে সাজাব তোমায়,
বাসর সাজাব, রাঙ্গাব তোমায়, বাজাব বিয়ের সানাই।
নিষ্ঠুর পরিণতি বয়ে বেড়াই পরিহাস পাই জনে জনে,
বিধাতার সৃষ্টির রহস্য বলো বুঝে কয় জনে?
আমি জানি, মাদক কত জীবন কেড়ে নিয়ে যায় ধরণী থেকে।
বলো তুমি, কিভাবে ফিরি এই নিষ্ঠুর আচ্ছাদন থেকে?
ভেবিছিনু আমি কাছে পাব তোমায়, ফিরে পাব নতুন জীবন।
তোমারি সকাশে আমার মিনতি গৃহীত হলো এখন।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ