খুঁজে বেড়ায় আমি পরশ পাথর সন্ধান যদি পাই, পাবার আশাই ঘুরি আমি, পথে পথে যায় পায় পায। কখনো বাউল আর কখনো সাধক হয়ে গাহি তারই গান। নিজের অজান্তে ঘুরে ঘুরে তারে সপিলাম মন প্রাণ। সাধনাতে সিদ্ধি হয়গুরুজনের কথা কানে বাজে মোর। পথের ভিখারী হয়ে, হাতে একতারা নিয়ে, করে যাই সুর। দেহ-মন সপে দিয়ে পথে পথে, ঘুরে ঘুরে আমি হয়েছি কাতর। পাবার আশায় সাধনার সেই পরশ পাথর। আপন মনে ভাবি আমি সারাক্ষণ, নয়ন বুঁজে, পাব কি আমি তা খুঁজে? দিবা-নিশি ঘুরি আমি, মানুষের দ্বারে দ্বারে, খুঁজে যদি পায় তারে এবারে। সৃষ্টির রহস্য বুঝা বড় দায় এ সংসারে, কি খুঁজি, কি পাই, কে বলে কারে? তবুও খুঁজে বেড়াই এ বিশ্ব চরাচর, আশা শুধু যদি পেয়ে যাই আমি, আমার সাধনার পরশ পাথর।
0 মন্তব্যসমূহ