বর্ষণ
মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকায়
ইচ্ছে করে না ঘরে থাকতে এইঘোর বরষায়।
বৃষ্টির রিমঝিম শব্দ যখন কানে মোর বাজে
চিত্ত আমার ব্যাকুল হয়ে, তোমায় খুঁজে।
সুনীল আকাশে দেখা যায় যখন মেঘের ছুটাছুটি,
তখনই আকাশ পানে মেলে রাখি মোর আঁখি দুটি।
বাতাসের আঘাতে গাছে গাছে,বাঁধায় হট্টগোল,
আমার হৃদয়ে জেগে উঠে, তোমার হিয়ারই দোল।
ধরা তলে এখন উঠেছে ঝড়, চারিদিকে আঁধার,
তোমায় দেখতে ব্যাকুল হলো উদাসীন মন আমার।
আমার হৃদয়ে জেগে উঠেছে তোমার প্রলয় রোল,
তোমার খুঁজতে, মোর কখনো, হবে না একটুও ভুল।

0 মন্তব্যসমূহ