তুমি সুন্দর
ফুল সুন্দর. চাঁদ সুন্দর, তার চেয়েও বেশী তুমি সুন্দর
জুড়ে আছ তুমি আমার সারা অন্তর।
বিজলী যখন চমকায় চেয়ে থাকি আকাশের পানে
বসে থাকি বাতায়ন পাশে কখন তুমি আসবে আমারই সনে।
তোমার আগমন হলো আজিকে আমারো আঙ্গিনায়,
অঝোর ধারায় বৃষ্টি নামছে বাহিরে যাবার নেই উপায়।
বৃষ্টির ধারা দেখতে দেখতে কথা হলো কত দু’জনাতে
কত সময় কাটালাম জানি না, দু’জন এক সাথে।
তোমার ঠোঁটে আঁকতে ইচ্ছে করে আমার ঠোঁটের রেখা
বারণ যে তোমার, ভাল লাগেনা ওখানে লেখা।
ললাটে চিবুকে আঁকার অধিকার চেয়ে নেব তোমা থেকে,
আমাকে বঞ্চিত করো না তুমি, বসো না কখনও বেঁকে।
তোমার ফুলেল সুবাসে জানো? মাদক মেনেছে হার,
দিলেম তোমায় আজিকে তাই, এই আমারই ভার।
ভালবাস এতটুকু জানি, গ্রহণ করবে কিনা বুঝি না
জেনে নিও বন্ধু তুমি স্রষ্টার কাছে চাইব করুণা।
কুড়ি থেকে হয় ফুল, সুবাসিত হয় গাছ।
ঠাঁই নিয়েছো আমার মনে করেছি মাথার তাজ।
দু’হাত বাড়িয়ে চাই ভিক্ষা, একটুও করি না ভুল,
দু’জনেই যেন মিলে মিশে থাকি একুল আর ঐকুল।
0 মন্তব্যসমূহ