Ad Code

Responsive Advertisement

পথ চলা

 
 
 
পথ চলা
 
পথ চলতে অনেক বন্ধু পাওয়া যায়,
বল কয়জন থেকে বন্ধুত্ব আশা করা যায়?
পথিক হয়ে পথে পথে যারা সারাদিন ঘুরে,
আমরা তাকে বলি ভবঘুরে।
আমি পথের পথিক, হার মেনেছি তোমার কাছে,
হৃদয়টা উজাড় করে দিয়ে, ব্যর্থতার দায়ে
ঘুরি ফিরি পথে পথে।
জানি না আবার কখন হবো দু’জনেই এক সাথে।
স্রষ্টার কাছে মিনতি আমার-
হে স্রষ্টা তুমি খুলে দাও তোমার রহমতের দ্বার।
আামর হৃদয় পড়ে থাকে তোমার কাছে
দেহটি থাকে বাহিরে,
আমার সাধনা তোমায় কখন পাবো ফিরে?
বড় একা, খুবই নিঃস্ব তুমি বিহীন,
কেটে যাচ্ছে আমার একের পর একদিন।
জানি না কখন ভাঙ্গবে তোমার অভিমান,
আমার হৃদয়ে বাড়ছে দিন দিন সংগ্রাম।
বুঝে উঠার আগেই তুমি ফিরিয়ে দিলে,
আমি দিন কাটাই শুধু পথ চলে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ