Ad Code

Responsive Advertisement

বীরাঙ্গনা

 




বীরাঙ্গনা
আমার বাবা ছিলেন একজন মুক্তিযুদ্ধা।
যুদ্ধ শুরু হতে না হতে
বাবা ট্রেনিং নিতে চলে গেলেন ভারতে।
ট্রেনিং সমাপ্তির কিছুদিন পর
হরিদাসপুর হয়ে বেনাপোল দিয়ে,
বাবাসহ পুরো ব্যাটেলিয়ান ঢুকে যশোর।
বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে,
যুদ্ধের সমরাস্ত্র কাঁধে নিয়ে,
বাবা এলেন যুদ্ধ করে করে চট্টগ্রামে।
বাবার এক বন্ধুর কাছে শুনেছিলাম
বাবার যুদ্ধের কাহিনী।
বাবা কোথায় আছেন তবে!
তিনি আমায় জানান নি।
যুদ্ধে যাওয়ার অপরাধ ছিল বাবার,
তাই মা’কে নিয়ে গিয়েছিল পাকহানাদার।
রাতের পর রাত আর
দিনের পর দিন তারা করেছিল,
মায়ের উপর অত্যাচার।
শুনেছিলাম লোক মুখে
বাবা নাকি তারই শোকে
চলে গেলেন পরপার।
মা, আমার আছেন বেঁচে
নির্বাক হয়ে থাকে।
পাড়ার লোকেরা আমার মাকে
বীরাঙ্গনা বলে ডাকে। 
x

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ