Ad Code

Responsive Advertisement

অভিমান

 


অভিমান
অভিমান করে থাক তুমি দূরে
তীর্থের কাকের মত বসে থাকি,
কখন আসবে তুমি ঠিক রোজ দুপুরে।
কিন্তু হায় নিয়তি, আজও এলে না,
এলে তোমার বাহক খবর নিয়ে
আসতে পারবে না আজ তুমি
দিয়ে গেলে আমায় জানিয়ে।
কল্পনায় আকিঁ ‍তোমার ছবি,
আজ না হোক, কাল তো আসবে
তা শুধু মনে মনে ভাবি।
কখন যে দুপুর ঘনিয়ে নামে
         সন্ধ্যা এই ধরণী হতে।
বল ওগো তুমি কখন আসবে,
আমারই ঘরে, আমার ঘরণী হতে।
যদি তোমায় ডাকি তুমি শুননা,
চোখে চোখ রাখতে তাও রাখনা,
তুমি কি বুঝবে না আমায়?
আমি জানি তোমাকে পাবার
           কোন যোগ্যতাই আমার নাই।
যদি কোনদিন শুন-
শ্বেত কণিকার প্রভাব পড়েছে আমারই দেহে
প্রতিনিয়ত আমি থাকব তোমার প্রতীক্ষায়,
ওগো অভিমানী, যেইদিন তুমি বুঝবে,
অন্ততঃ সেইদিন তুমি এসে, তোমায় দেখে,
এই ধরা থেকে আমি নিব বিদায়।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ