Ad Code

Responsive Advertisement

মিশতে মানা

 

মিশতে মানা

যেদিন তোমায় প্রথম দেখি আমি
চলার পথে একটু গেলাম থামি।
পড়েছিল দু‘জনের নয়নে নয়ন ,
স্বপ্ন দেখি আমি তারে, যায় যদি শয়ন।
কখন যে হয়ে গেল প্রেম না জানি,
হৃদয় টানে তারে আরো কাছে আনি।
ফুলে ফুলে ভরে দিতাম তারই চরণ ,
ফিরে যাব আমি তবে হয় যদি মরণ।
তাইতো মন প্রাণ সবই সপেছিলাম।
প্রতি প্রাতেঃ, মুখটি আমি দেখে নিতাম তার
বলতাম আমি ভাগ্য আজিকে সহায় যে আমার।
অতৃপ্ত বাসনা নিয়ে ছুটে যাই তারই কাছে,
ভালোবাসি বলে তাইতো, থাকি  পাছে।
আনন্দে উল্লাসিত হতো যে মন, তার কাছে গেলে।
মলিন হতো, তাকে  না দেখে এলে।
বসে থাকি সারাদিন তারই দুয়ারে,
নিয়ে যাব তারে আমি রাঙ্গা সুয়ারে
আঘাতে আঘাতে হৃদয় জুড়ে বহে রক্তকণা,
শুনি যখন তার সাথে, মিশতে আমার মানা।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ