Ad Code

Responsive Advertisement

মিলন



 

মিলন
তোমায় আমি বেসেছি ভালো, বাসবো চিরকাল।
এ জনমে মিলন না হোক, অন্য জনমে তার।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি দিবা আর নিশি।
জানিনা এ ধরাতলে কিভাবে মিশি?
সুন্দর শুভ্র প্রভাতে কানে আসে তোমারই গান।
কিভাবে বুঝাবো ভালোবাসি কত, দিয়ে মন প্রাণ?
বিরহ ব্যাথা রহিয়া রহিয়া নিত্য বাজে বুকে,
কিভাবে বুঝবো, এভাবে তুমি বড় বেশী আছো সুখে?
অনন্ত নক্ষত্র ঘুরে এসে আমি, তোমারই পাশে দাঁড়াই।
বুঝনাতো তুমি আপন মনে, ছুটে যায় কিশের আশায়?
মাঝে মাঝে তুমি কি যে কর আঘাত!
            অবহেলা থাকে তোমারই ভাব।
ততই হৃদয়ে জাগ্রত হয়-
                        তোমায় পাবার প্রভাব।
আমারই দু’হাতে আদল ধরে তোমার,
                        চুমু আঁকি ললাটে।
তোমারই ছবি এঁকেছি, আমারই মানসপটে।
ভালোবাসার তরে তোমার কাছে, যাব সকাল বিকাল।
এ কালেতে না হোক মিলন, হবে পরকাল।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ