Ad Code

Responsive Advertisement

শুধু আমার

  


শুধু আমার

আমি হতে দেবো না তোমায় কারো অংশীদার।
তুমি আমার শুধু আমার,
আর কারো হতে দেবো না দাবীদার।
স্রষ্টার সৃষ্টির মাঝে তুমি সেরা সুন্দর
কইরো না তো তুমি আমায় পর।
আছো তুমি আমারই অন্তর জুড়ে
সবকিছু দেবো আমি তোমায় উজাড় করে।
প্রত্যাশী নয় আমি কারো করুণার,
ভালোবাসার প্রত্যাশী হতে চাই তোমার।
করুণায় নয়, থাকতে চাই কামনায়,
রূঢ়তায় নয়, চাই থাকতে ভালোবাসায়।
বিয়ের পিড়ীতে বসাবো তোমায়
কষ্ট যত হোক ধরে।
খুঁজে নেব তোমায়, রাখবো আপন করে।
তুমি আমার সাধনা, আমারই আরাধনা,
বিধাতার কাছে তুমি আমার প্রার্থনা।
তোমায় নিয়ে যাব অনেক অনেক দূরে
বল তুমি যেতে চাও কোন সুদূরে।
একগুচ্ছ গোলাপ দিলাম, তোমার হাতে তুলে।
যাবে নাতো কোনদিনও তুমি আমায় ভুলে।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ