জীবনের তাগিদে
জীবনে তাগিদে ঘুরে রোজ খদ্দরের আশায়
উদ্যান, ফুটপাত আর
রাস্তায় রাস্তায়।
যদি মিলে খদ্দর কারো একবার
সারারাত তারই হয়ে
যায় পার।
কে নেয় কে পায় তার হিসেব কে চায়?
তবুও তাদের দাম
সমাজে নাই।
কারো হাজার, কারো অর্ধেক, কারো দাম শত,
প্রতি রাতেই
হয়ে যায় তাদের একজন গত।
চেহারা যার যেমন তার দেহের মূল্য তেমন,
এভাবেই
চলে যায় দেয়া নেয়া মন।
নিত্য সাঁঝে সাজে তারা নতুন নতুন সাজে,
নিয়তির
নেই কোন রোগ তাদেরই মাঝে।
রোজ হিসেবে যাহা হয় আয়,
আনুপাতিক
হারে বরগা দিয়ে যায়।
তারা জেনেও জানে না কার কি ঠিকানা?
মাসোয়ারা
পাঠায় বাড়ী যোগাযোগ মানা।
সমাজে তাদের নেই কোন মান
পরিচয় তাদের
দেহ করে দান।
0 মন্তব্যসমূহ