Ad Code

Responsive Advertisement

আমাদের দেশ

  

আমাদের দেশ 
ঘন সবুজে ঘেরা এই দেশ, আমাদের দেশ
বাংলাদেশ, আমার জন্মভূমি।
পাহাড় পর্বত বেষ্টিত ঘন অরণ্যে মিশ্রিত
এই দেশ, আমাদের দেশ
বাংলাদেশ, আমার মাতৃভূমি।
৫২-এর ভাষা আন্দোলনে,
খুঁজে পেলাম আমরা তাকে,
মিছিলে মিছিলে মূখরিত ছিল,
পাক হানাদার কত প্রাণ নিল।
নাম না জানা কত শহীদের রক্তে কেনা
এই দেশ, আমাদের দেশ,
বাংলাদেশ, আমার গর্ভধারিণী।
২৬-শে মার্চ কালো রাতে
হায়ানারা সব লেলিয়ে পড়ল,
দামাল ছেলেরা অস্ত্র ধরল।
সবুজ ঘাসে রক্তে আঁকা
কেড়ে নিল এই পতাকা 
এই দেশ, আমাদের দেশ
বাংলাদেশ, আমার জন্মভূমি।
একাত্তরে যুদ্ধ করে,
আদায় করি আমরা তাকে,
স্বামী  হারা স্ত্রীর আহাজারি,
সন্তান হারা মায়ের কান্না,
বাংলাদেশ, আমার হৃদয়ের খনি। 
কোথাও পাবে না খুঁজে, 
দেখাতে পারবে না, 
এত সুন্দর, এত সুশ্রী, এমন দেশ, 
এই দেশ, আমাদের দেশ, বাংলাদেশ।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ