Ad Code

Responsive Advertisement

প্রেমের সমাধি

  


প্রেমের সমাধি

কেন তুমি বালো আমায়, হৃদয়ে জাগো সারাক্ষণ,
যেথা থাক তুমি, আমারই হৃদয়ে
রহিল তোমার আসন।
তোমারই নয়ন দু’টি, আমারই নয়নে রাখিয়া,
কি যে ভাবো দিন আর রাত একেলা বসিয়া?
নয়ন যুগল তোমার, করে কেন ছল ছল?
পরলে আমার নয়নে তা,
হৃদয় করে টলমল।
তুমি কি ভাবো কখনো, প্রেমে র্পূণ তোমারই তনু,
না হলে আমি দেব তোমায় তা,
করে অণু অণু।
বাঁশরীয়ার সুর কি কখনো তোমার হৃদয় বিধরায়?
বলে দিও ওগো আমায়,
না বাজালে তা প্রাণ উতরায়।
তোমার হাসি থেকে মধু ঝরে যেমন,
ভ্র্র্র্রমর হইয়া আমি তা নিয়ে যায় তেমন।
বধূ সাজো তুমি যদি, এই বিকশিত যৌবনে,
বাসর সাজাবো গিয়ে আমি,
সেই ফুলেল উপবনে।
নিলীমার সব নীল আর সমীরণ,
পুলকিত হবে আজ আমাদের যৌবন।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ