Ad Code

Responsive Advertisement

পাখির মিচিল

 

পাখির মিচিল
পাখির বুকের ভিতর তীর বিঁধিল,
কোথা হতে সেই তীর কে ছুড়িল?
নয়ন মুধিয়া পাখি মাটিতে পড়িল,
সহসা অন্য পাখি পালাইয়া বাঁচিল।
বনের পাখিরা সবাই শোকে বিহ্বল,
তাতে বনবাসির জাগিল কৌতুহল।
কি হলো, কি হলো, পাখি তোমাদের?
গান কেন করনা, কত যে সাধের ?
বলিয়া উঠিল পাখি, কি করে গাহিব গান?
ব্যাথাতুর বুকে আজ নেই কোন তান।
বিঁধিল বুকে তীর আমাদেরই ভাই,
সে একন এ ধরায় আর বেঁচে নাই।
পাখিরা তাই এখনো শোকেরও ছায়ায়
কার কাছে গেলে মোরা এ বিচার পাই।
বনবাসি পাখিরা বাঁধিল জোট,
মিছিল নিয়া তারা রাজার কাছে ছুট।
হাজির হইল মিছিল সহকারে,
বনবাসি পাখিরা রাজার দরবারে,
রাজা তখন ব্যস্ত সময় নাহি পায়
ডাকিলেন তিনি সিপাহিশালায়।
পাখিদের মিছিল কেন রাজ দরবারে?
তাদের কি মরণ ভয় নেই একবোরে?
সিপাহি শালা তখন বলিয়া উঠিল,
হ্লজুর, এক পাখির বুকে কে , তীর ছুড়িল।
বিচারের দাবী নিয়ে তারাই এল,
হ্লংকার দিয়ে রাজা আদেশ করিল।
আবারও চালাও তীর যাহারা আসিল,
আদেশ পাইয়া সিপাহীরা তীর ছুড়িল
অনেক পাখি তাই আবার মরিল।
প্রাণের ভয়ে কিছু পাখি পালাইয়া বাঁচিল।
তারা সবাই মিলে এখন গান ধরিল,
হায়! হায়! হায়!!! কি করি ভাই,
এ রাজার দরবারে ন্যায় বিচার নাই
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ