ক্ষমা
আমার যদি কোন অপরাধ হয়ে যায়
তবে ক্ষমা করো আমায়।
তবুও অনুরোধ রইল তোমারই কাছে
দূর ঠেলে দিয়ো না কোনু অবহেলায়।
কারো করুণা বা সহানুভূতি আমার
প্রয়োজন
হবে না কোনদিন।
পড়ন্ত বিকেলে যেমন ডুবু
ডুবু র্সূয
মায়াবী পরশ বুলায় ধরণীতে
তেমনি করে তোমার পরশ রেখো
আমারই নশ্বর এই জীবনে ।
তোমার হৃদয়ের মণি কোঠায়
এতটুকু জায়গা করে দাও।
যার বিস্তৃতি অতি সামান্য ওখানেই
আমার ভালোবাসার পরশ নাও।
তোমার ঝলসানো দৃষ্টিতে আমি
দগ্ধ হই প্রতিদিন প্রতিক্ষণে
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
কখন যে তোমায় পেলাম নিজেরই অজান্তে,
কখন যে আসলে তুমি আমারই মনে।
আমার সাধনা, আমার আরাধনা কখনো
বিফল করোনা কোন অভিমানে,
তোমায় কিভাবে খুঁজি তা অন্তর্যামীই জানে।
0 মন্তব্যসমূহ