শিক্ষক
পেশায় আমি শিক্ষক,
আমি নই কোন ভিক্ষুক,
ভিক্ষুক, হাত পাতে মানুষের দ্বারে দ্বারে,
আমারও হাত প্রসারিত হয়,
তবে
সবার কাছে নয়,
আমি যাই নির্দিষ্ট কোন ঘরে।
আমার নেয়াটা হয়, মেধা বিক্রয় করে।
আয়ের খাতা মিলানো নেই আমার,
তবু ও দেখলাম পেয়ে যাই পার।
যেই যে ভাবেই, করে মান
বোধ করি না কোন অপমান।
সবাই আমাকে ডাকে স্যার
তাই করি না কখনো মুখ ভার।
এভাবেই চলে যায় শিক্ষকের সংসার।
0 মন্তব্যসমূহ