Ad Code

Responsive Advertisement

ছোঁয়া




 

ছোঁয়া

 

আমার হাতে তোমার হাত
রেখেছিলে যখন
মনে আমার তোমার ছোঁয়ায়
জাগলো শিহরণ।
বললাম আমি-
তোমা থেকে একটি কিছু নেব,
তুমি বললে-
কি-বা আছে আমার কাছে
তোমায় আমি দেব?
যুগল হাতে জড়িয়ে ধরে
বক্ষে নিলাম আদর করে,
এঁকে দিলাম তোমার ঠোঁটে
আমার ঠোঁটের পাওয়া
লজ্জা রাঙ্গা মুখে বললে,
এইকি তোমার চাওয়া?
তোমায় তখন বলি আমি
এ যে আমার ছোঁয়া। 
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ