Ad Code

Responsive Advertisement

প্রার্থনা

  

প্রার্থনা

 

হে খোদা-
তুমি দয়াময়, তুমি মহিয়ান
তোমারই তরে সপিলাম আমি
আমারই মন ও প্রাণ।
তোমারই তরে ভিক্ষা মাগিতে
পাঠিয়েছ তুমি এ ধরায়,
এ ধরণী চালাতে পারবে না কেউ
তোমারই ন্যায়।
হে খোদা-
তুমি রহিম, তুমি রহমান
তুমি করুণাময়,
তোমারই মত আর নাহি কেহ
এমনি দয়াময়।
এ জগত এ সংসারে,
এদিক ওদিক যেদিকে তাকাই,
তোমার মত ক্ষমাশীল,
এমনতো আর কেহ নাই।
হে খোদা-
আমি অদম, তোমারই গোলাম
এ সংসারে আমার,
নেই তো কোন দাম।
পার করে নিও তুমি আমারে
আখিরাতের শেষ বিচারে,
তোমার কারাগারে।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ