তোমায় আমি বাঁধিয়াছি, আমার মনের কারাগারে,
দেখিব এই বাঁধন তোমার কে খুলিতে পারে?
এই কঠিন বাঁধনে তোমায় বাঁধিয়া,
চিরকাল আমি রাখিব আঁকড়াইয়া।
জগৎ সংসারে যেথায় পাইব,
সেথায় গিয়া আমি জড়াইয়া ধরিব;
যাইব সাথে সাথে , রইব পাছে পাছে,
থাকিব গায়ে গায়ে মিশি,
গ্রীষ্ম, বর্ষা শরৎ, হেমন্ত,
শীত ও বসন্ত আর দিবা নিশী।
নিত্য কালের সঙ্গী হইব, আর যে হইব ছায়া,
এই ভাবেই আমি গড়িয়া তুলিব,
আমারই প্রেমের মায়া ।
গভীর নিশীথে একাকী যখন,
ঘুমাইয়া তুমি থাকিবে,
ঘুম ভাঙ্গিলে তোমারই পাশে বসা,
আমায় দেখিয়া, চমকিয়া উঠিবে।
যেই দিকে চাহিবে, সেই দিকে দেখিবে,
আমারই আদল খানা,
তোমায় দেখিতে কখনো তুমি,
আমায় করিও না মানা।
তোমার সম্মুখে বসে আমি,
স্মরিব ভালোবাসি তোমায়,
এত ভালোবাসার মাঝে, কিভাবে বলো,
তোমায় আমি হারাই ?
0 মন্তব্যসমূহ