Ad Code

Responsive Advertisement

হকার

  
 
হকার
 
আমার বাসা কোথায় তুমি জান?
ঢাকা শহরের শাহজাহানপুরে।
আমার আনাগোনা কোথায় তুমি জান?
মতিঝিলের শাপলা চত্বরে।
আমার কাজটা কি তুমি জান?  
ভোরেখুব ভোরে ঘুম থেকে উঠে,
যাই মানুষের ঘরে ঘরে।
আমার নামটা কি তুমি জান?
আমি যে বিলি করি পেপার,
তাই সবাই আমায় ডাকে হকার।
আমার আয় কত তুমি জান?
মাসোয়ারা আমার নাইসবমিলে যা পাই,
ডালভাত আর ডিম খেয়ে মাস চলে যায়।
আমি কাকে ভালবাসি তুমি জান?
তোমাকেবিশ্বভ্রহ্মন্ডে যার কিছু নাই,
সম্বলহীনআর যারা অসহায়।
আবার ফিরে যাব কোথায় তুমি জান?
যেখানে নেই হিংসাবিদ্বেষ আর হানাহানি,
মানুষে মানুষে হবে না সংঘাত,
থাকবে না আর কোন ঘাত প্রতিঘাত।
সেখানে দেখা হবে কার সাথে তুমি জান?
যাঁকে আমি খুব ভালবাসিযাঁরে আমি বুঝিনি,
তিনি আর কেউ ননতিনি আমারই মা,
আমারইজননীআমারইগর্ভধারিণী।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ