Ad Code

Responsive Advertisement

২১ শে ফেব্রুয়ারি

২১ শে ফেব্রুয়ারি

 
আমি প্রভাত ফেরির কথা বলছি,
যার জন্ম হয়েছিল-
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি।
নাম না জানা কত হল শহীদ,
রক্তে রঞ্জিত হল রাজপথ,
তাদের সাথে ছিল
সালাম, জাব্বার, রফিক বরকত।
আমি সে দিনের কথা বলছি
যেদিন পাখি ডাকেনি, ফুল ফুটেনি,
সূর্য উদিত হতে গিয়ে হয়েছিল স্তব্দ,
শোনা গিয়েছিল শুধু গুলির শব্দ।
কেউ বলতে পারে না এখনও
লাশের সংখ্যা কত?
হে নতুন প্রজন্ম,
হে আগামী দিনের ভবিষ্যৎ,
তোমরা জান কি? সে দিনের ঘটনা,
কেন ঘটেছিল?
পাকিস্তানীরা কেঁড়ে নিতে চেয়েছিল
আমাদের মূখের ভাষা।
ঘোষনা দিয়েছিল নাজিমউদ্দীন আর ইয়াহিয়া।
উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
ফঁসে উঠেছিল বাংলার দামাল ছেলেরা,
ভঙ্গ করল ১৪৪ ধারা।
বুকের তাজা রক্ত দিয়ে
ছিনিয়ে এনেছিল সে শহীদরা
যাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি
রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ