Ad Code

Responsive Advertisement

সুখ

                 



                             

সুখ

 


তোমার দু’খানি চরণ পড়ে,
আমার ঘরের সীমানায়।
বসন্তের স্মৃতি জাগিয়েছ তুমি,
আমার হৃদয় ধারায়
কত ফুল, কত মালা রেখেছি,
আমি, তোমারই চরণ তলায়।
প্রতিনিয়ত বাঁধা পড়ে যেন,
তোমার মধুর মায়ায়।
চরণে তোমার নূপুর বাজিয়ে,
এসো পা-য় পা-য়।
রিম ঝিম শব্দ কানে বাজে মোর,
খুঁজি তোমার চরণ ছায়ায়।
স্বাধীন হৃদয়খানি মেলে দিব তবু,
তোমারই চরণ তলে।
ভালোবাসার কথা লিখে যাব,
আমি, আমার দু’নয়ন জলে।
চরণে, তোমার পদ্ম যুগল,
পড়াইয়াছে যৌবন মালা।
পা-য়ে পা-য়ে আমি এগিয়ে যাই,
দিয়ে আমি হৃদয়ের ডালা।
হৃদয়ে তুমি কান পেতে শুন,
আমার নিরব আকুলতা,
তোমারে জড়াতে বার বার
চাহে, আমার বাহুলতা।
আমারই বাহুতে জড়াইয়া তুমি
বুকে রাখ মুখ।
পরশে তোমার বহিয়ে আনবে,
আমারই হৃদয়ের সুখ।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ