কথা রাখবো
তোমার দৃষ্টিতে আমি বড়ই অপরাধী
তাই বলে গেছো তোমার কথার ফুলঝুড়ি।
মনে হয়, আমায় দেখলে তুমি পাও ভয়
এই ভেবে নিজেকে খুবই অপরাধী মনে হয়।
আমার সামনে যখন থাক, বিলীন হয় হাসি,
নিজেকে কি কখনো করেছো প্রশ্ন-
আমি তোমায় কত ভালোবাসি?
যদি কখনো ভুল করে হাসো তাতে থাকে গ্লানি
কি যে বড় অপরাধ করেছি? আমি না জানি,
আমার ভুবন জুড়ে তুমিই তো সব,
তাই তোমার বিলীন হাসি আমায় করেছে শব।
বিধাতা কোন নির্মমতা তোমাকে দেয়নি,
যতই লুকিয়ে রাখ নিজেকে
পারবে না ভুলতে এই আমাকে।
সীমানার
দেয়াল ভেঙ্গে দিলে যখন,
আবিষ্ট করে নিয়ে ছিলাম তখন।
তোমার চুলের সুঘ্রাণ নিতে নিতে,
বাহু ডোরে বসে বলতে , সময় কিন্তু খুব অল্প।
আজ সেই আমাকে দেখলে তোমার লাগে কষ্ট।
কথা দিয়েছিলাম বন্ধু তোমায়
তোমার জন্য কখনো হব না নষ্ট।
0 মন্তব্যসমূহ