লুকিয়ে রেখোনা
তুমি
এসো প্রতিদিন আমারো ঘরের সীমানায়
কর
কেন হেলা যাবারো বেলায়?
রোজ
দেখি তোমায়, তুবও মিটেনা সাধ দেখার
অজস্র
কথার মাঝে চেষ্টাও কর না আমায় বুঝার।
প্রয়োজনে
অপ্রয়োজনে যেতাম তোমারই ধারে,
তোমায়
কখনো দেখিনি, ম্লান হাসি দাও গেলে ঘরে।
যৌক্তিক
কারণে, বারণ করেছিলে বাসায় যেতে
বিশ্বাস
কর, খুবই চেষ্টা করি তোমার কথা রাখতে।
তখন
পারি না, যখন মনে উঠে তোমারে
হাজারো
দ্বিমতের মাঝে উপস্থিত হই তোমার ঘরে।
তুমি
কি জানো?
কেউ
পায়, কেউ পেয়ে হারায়
রক্ত
ক্ষরণ হয় তখন হৃদয় ধারায়।
না
পাওয়ার বেদনা সীমানা থাকে সহ্যের;
পেয়ে
হারানোর বেদনা সে কিযে কষ্টের!
আমি
তোমায় পেয়েছি, তাই হারাতে চাই না।
ওগো
তোমায়, তুমি আর লুকিয়ে রেখোনা।
আর
যে পারছি না ঠেকিয়ে রাখতে সহ্যের সীমানা
বাহু
বন্ধনে আবিষ্ট রেখো, করে নাও ঠিকানা।
0 মন্তব্যসমূহ