পাবার আশায়
তুমি পূর্ণিমার চাঁদ
আর আমি অমাবস্যার অন্ধকার,
বাসি ফুলে মালা হয়, পূঁজা
হয় না,
তা তোমায় বলি বার বার।
তোমায় আমি ডাকি সারাদিন
সারাবেলা
জান তুমি? কখনো তোমায়
ডাকতে,
আমার হবে না হেলা।
তোমায় করবো না কোনদিন
কোন আঘাত,
আমার ভালোবাসা উজাড় করে
দেবো,
যতই আসুক ঘাত প্রতিঘাত।
রক্ত ক্ষরণ হোক হৃদয়ে
যতই আমার
আশা আমি বেঁধে রেখেছি
বুকে
তোমার ভালোবাসা পাবার।
কি যে ব্যাকুল থাকি,
তোমায় পাবার তরে,
কখন আসবে তুমি তারই প্রতীক্ষায়
দিন রাত কাটাই এভাবে
করে।
দিন ফুরাবে, রজনী শেষ
হবে, নিশি কেটে যাবে,
আপেক্ষায় আছি, বধূ হয়ে
তুমি,
কখন আমার গৃহে আসবে?
0 মন্তব্যসমূহ