Ad Code

Responsive Advertisement

বাঁধা

 

বাঁধা
আমি কখনো তোমায় কারো সাথে করি না তুলনা
এতটুকু বিশ্বাস রেখো তুমি মনে
বেঁধেছি তোমায় আমারই হৃদয় গহীনে।
চড়ূই পাখির মত আসি আর যাই
আমি তোমারই মনে,
হিমালয়ের মত স্থির তুমি আমার হৃদয় গহীনে।
কচু পাতার পানির মত টলমল করি
আমি তোমারই মনে।
পড়ে যাব আমি তবে, যদি কেউ একটু নাড়ে।
এত স্থির করে রেখেছি তোমায় আমারই হৃদয়ে
পারবে না ফেলতে তা প্রবল বাতাসে ।
বালির বাঁধের মত ক্ষণস্থায়ী তোমার ভালবাসা
মিশে যাব বালির সাথে আমি
ঢেউয়ের সাথে সামান্য জল আসা।
স্তম্ভের মত স্থির তুমি আমারই হৃদয়ে
পারবে না টলাতে আমায় বন্যার প্লাবন, জলোচ্ছ্বাসে।
সরে দাঁড়াব তবে আমি.মৃত্যু যদি আসে।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ