পাহাড়
পাহাড়
তুমি দাঁড়িয়ে থাকো রোদ, বৃষ্টি ,ঝড়ে।
কত
লোকের জীবন বাঁচে তোমায় হনন করে।
গাছ-গাছালি
ফুল পাখিরা , থাকে তোমার ধারে,
তোমার
বুকে কান্নারা সব ঝর্ণা হয়ে ঝরে।
কত
ব্যাথা তোমার বুকে কেউ বুঝে না ভাই ,
জড়ো
হয়ে সবাই মিলে তোমায় দেখতে যাই।
সবুজ
শাড়ি পরে তুমি সবার দৃষ্টি কাড়ো ,
কত
জনের পায়ের নিচে তুমি শ্বাস ছাড়ো।
সাঁঝের
বেলায় সবাই যখন ফিরে আসে ঘরে,
রাতের
বেলায় চাঁদের হাসি গায়ে তোমার পড়ে।
শিশির
ভেজা তোমার শরীর রবির সাথে হাসে,
নীল
আকাশ তোমার চূড়ায় সারা জীবন ভাসে।
এত
ধৈর্য্য দেখে তোমার আমার জাগে লোভ
ব্যাথায়
তোমার জীবন যায় নেই তো কোন ক্ষোভ।
0 মন্তব্যসমূহ