প্রলয়

অকুল সমুদ্রে প্রলয় উঠেছে,

আকাশে মেঘের গর্জন,

বিদ্যুৎ চমকানি দেয় হাত ছানি,

ধরায় প্রবল বর্ষণ।

চারিধার হতে ছুটে আসছে,

প্রলয় প্রবল বান,

আঁকড়াইয়া ধরি কোন স্তম্ভ,

যায় যদি মোর প্রাণ।

প্রাণের মায়া কে ছাড়তে পারে?

উম্মাদ এই গর্জন,

বাহির হওয়ার নেই জনপদ,

ঝড়ের প্রবল নর্তন,

মৃত্যু মহাক্রোশে,

ফেণায় ফেণায় ফোঁসে,

টলমল দশদিকি,

উর্ধ্ব অধঃ সে নিশি।

ছুটছে প্রলয় আপন আগ্রাসে,

নিশ্চিত হবে মরণ,

বাঁধা বিঘ্ন নাহি মানে,

এ প্রলয় সবাই রাখবে স্মরণ।