দেশের
জন্ম
স্বাধীনতা
তুমি রক্ত ঝরা দিন
মৃত্যুর
মুখোমুখি দাঁড়িয়ে।
দাসত্ব,
শৃঙ্খল ভাঙ্গতে যুদ্ধ,
শোষক
যাবে পালিয়ে।
কেউ
বিচলিত নয়,
হারানোর
বেদনায়,
সবাই
আনন্দিত, উল্লাসিত,
প্রিয়
স্বাধীনতায়।
পরাধীনতার
শৃঙ্খল থেকে
মুক্ত
হতে যুদ্ধ বাঁধে,
অস্ত্র
নিল সবাই কাঁধে।
হিন্দু,
মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান
নেই
কোন বিদ্বেষ।
লাখো
শহীদের রক্ত দিয়ে
কেনা
এ’দেশ।
0 মন্তব্যসমূহ