Ad Code

Responsive Advertisement

প্রলয়

প্রলয়
আনন্দে আমার হৃদয় উঠিল উথলিয়া
জানি না, পেয়েছি আমি তোমায় কেমন করিয়া।
চারিদিকে কলরব, সীমাহীন অন্ধকার,
পরিপূর্ণ তৃপ্তিতে তুমি আমি একাকার।
আনন্দের আন্দোলনে ঘন ঘন শ্বাসবহে,
তুমি ছাড়া আমার এখন আর কেহ নহে।
স্রোতের প্রলয় বারে বারে আঘাত হানে সৈকতে,
তোমারই আনন্দের প্রলয়,
মিশে যায় আমারই অন্তরে।
আনন্দের উল্লাসে আর উচ্ছ্বাসে হয়েছি উম্মাদ,
অনন্ত আকাশের নিচে দাঁড়িয়ে
থাকি সারা দিন ও রাত।
তোমারই ললাটে চুমু এঁকে দিয়ে
চেয়ে থাকি আকাশের পানে।
আমারই হৃদয়ে কি-যে প্রলয় উঠে তা যামিনীই জানে।
বাহু বন্ধনে আবিষ্ট হয়ে থর থর করে কাঁপিয়া উঠিলে,
জগতের সমস্ত বাঁধন, নিবিড় আলিঙ্গনে ছিড়িয়া ফেলিলে।
হৃদয়ের প্রলয় বারে বারে জেগে উঠে তাই,
মহা প্রলয়ের মহা সাধ এখন দু’জনেই পাই।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ