ফিরাইব-না
বিধি-
আমার মনের যত কথা যত ব্যাথা
সবই বললাম তারে।
তাইতো হৃদয়ে রক্ত ক্ষরণ
হচ্ছে বারে বারে।
বিধি-
ব্যাথাতুর হৃদয়ে আর কত দিবে ব্যাথা
জাগিয়ে দিলে কেন তুমি আমার মনে আশা।
কোমল হৃদয়ে কেন তুমি বেঁধেছো পাথর,
কখনো হও খুবই আপন কখনো হও পর।
বিধি-
কারো করুণা বা সহানুভুতি আমার
প্রয়োজন হবে না কোন দিন।
চেয়ে ছিলাম সামান্য টুকুন ভালোবাসা
যা দিয়ে আঁকড়ে রাখবে তোমার হৃদয় গহীন।
বিধি-
তোমার হৃদয় খুবই কোমল বলেছিলে তুমি
পরখ করে দেখলাম বিধি তোমারই জমি।
ভিক্ষা দাও ঠিক বিধি দ্বারের ভিক্ষুককে,
দিয়ে চিন্তা কর, কেন দিলাম তাকে!
বিধি-
লুকিয়ে রাখলাম সব কিছু তোমারই তরে।
হৃদয় গহীনে সারা জীবন বিধি রাখবো ধরে।
কখনো বিধি আমি ফিরাইব না তারে,
যদি সে আসে বিধি আমারই ধারে।
0 মন্তব্যসমূহ