সন্তান
আমার জায়গা কোথাও হলো না,
মা ছিলেন পতিতা, বাবা কে জানি না।
জন্মের পর পাপের ফসল
মায়ের কাছে লালন,
বড় হয়ে বুঝি আমি,
এই ভবেরই পালন।
কথায় কথায় বলে সবাই
বাস্টার্ড বা জারজ
মাকে এসে বলি তখন
কে মা আমার জনক?
শিশির ভেজা চোখে মা চেয়ে থাকে
হঠাৎ করে উঠেন বলে
যারা তোরে জারজ বলে,
তাদের দেয়া শুক্রকীট,
আমার গর্ভে আসে।
দিনে দিনে তিনশ দশে
জন্ম হলো তোর।
রূপ লাবণ্য চলে গেল
পাল্টে গেল সুর।
0 মন্তব্যসমূহ