Ad Code

Responsive Advertisement

জয়

জয়
আমি তোমায় কখনো বলব না বিদায়
সারা জীবন ভালোবেসে যাব থেকে নিরালায়।
আমি সারাক্ষণ মনে মনে করে দ্বিধা-দ্বন্ধ
জান, আমার থামবে না, তোমায় পাবার যুদ্ধ।
হৃদয় দিয়ে অনুভব করি আমি তোমায়
বল আমি কিভাবে হারাই।
তুমি বললে-
যেদিন পাবো সদিন বলতে, পেয়েছি তোমায়।
আমি তাই নিরব
অধীর আগ্রহে আছি তারই অপেক্ষায়।
নিয়তির উপরে ছেড়ে দিয়ে বসে আছি একা হয়ে,
কখন আসবে তুমি, ফিরব ঘরে তোমায় নিয়ে।
তুমি বলেছ-
তুমি কোনদিন অপেক্ষা করবে না আমার জন্য
যদি আমি তোমায় পাই, তাহলে হব ধন্য।
নিষ্ঠার সাথে খুঁজে যাবো তোমায় স্রষ্টার কাছে।
তিনিই তোমায় এনে দিবেন আমার কাছে।
দিবা নিশি যখনই জেগে আমি থাকি,
তখনই আমি স্রষ্টাকে ডাকি।
সারাক্ষণ সারাদিন তুমি থাক হৃদয়েে
আমার হবে জয়, তোমায় পেয়ে।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ